সংবাদ শিরোনাম :
বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

অতীতে যারা ছিলেন আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী, তারাই এখন বনে গেছেন বিএনপির ‘নিবেদিতপ্রাণ’!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে ক্ষমতার পালাবদলের হাওয়া লাগতেই শুরু হয়েছে রাজনৈতিক রং বদলানোর পুরনো ও পরিচিত এক মহোৎসব। অতীতে যারা বুক ফুলিয়ে আওয়ামী লীগের মঞ্চে দাঁড়িয়েছেন, শামীম ওসমানের পক্ষে স্লোগান দিয়েছেন আর নৌকা মার্কায় ভোট দিয়ে নিজেদের সরব উপস্থিতি জানান দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা রাতারাতি খোলস পাল্টে এখন নিজেদের দাবি করছেন বিএনপির ত্যাগী কর্মী ও সমর্থক হিসেবে!

তেমনই একজন পশ্চিম লামাপাড়া এলাকার বরিশাইল্ল্যা মোক্তার নামে পরিচিত মোক্তারের ছেলে আলী হাসানের।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং সম্প্রতি হাতে আসা বেশ কিছু ছবি ও প্রমাণ এই সুবিধাবাদী রাজনৈতিক চরিত্রগুলোর মুখোশ উন্মোচন করে দিয়েছে।


​আওয়ামী লীগের পক্ষে আলী হাসানের সরব উপস্থিতি: অতীতে প্রকাশিত বিভিন্ন ছবি ও ফেসবুকে দেওয়া পোস্টে দেখা যায়, বর্তমানের এই তথাকথিত বিএনপি কর্মীরাই কড়া আওয়ামীপন্থী হিসেবে বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়েছিলেন।


​স্লোগান ও ব্যানার: এ কে এম শামীম ওসমানের নাম ব্যবহার করে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলী হাসান নিয়মিত পোস্ট করেছেন। ব্যানার কিংবা দলীয় কর্মসূচিতেও ছিল তার নিয়মিত ও সক্রিয় উপস্থিতি।
​সুবিধাবাদী চরিত্র: ভোটের বাক্সে সিল মারা থেকে শুরু করে নেতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর ফ্রেমগুলোতেও তার স্পষ্ট মুখাবয়ব রয়েছে।


​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের সুবিধাবাদী ও গিরগিটি স্বভাবের ব্যক্তিরা আদর্শের চেয়ে ক্ষমতার স্বার্থকে সবসময় বড় করে দেখে। হাওয়া যেদিকে বয়, তারা সেদিকেই নিজেদের অবস্থান পরিবর্তন করে। এই ভুঁইফোড় ও সুবিধাবাদীদের কারণে মূল ধারার ত্যাগী রাজনৈতিক কর্মীরা প্রায়ই কোণঠাসা হয়ে পড়েন এবং রাজনীতির প্রকৃত পরিবেশ নষ্ট হয়।

স্থানীয় সচেতন মহলের দাবি, দলের আদর্শ ও শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের আদর্শহীন ও হাইব্রিড সুবিধাবাদীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোরভাবে প্রতিহত করা উচিত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..