সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে

কাওসার হোসেন / ২৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

অভিযোগ অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমান ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন দেলু।

শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন দেলু বলেন, গত ২০ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জুয়েল আরমানের ফার্মেসির সামনে অবস্থানকালে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী তিন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। তবে তাকে থানায় না নিয়ে প্রথমে ফতুল্লা থানার সামনে মাজার গলিতে কিছুক্ষণ গাড়িতে রাখা হয়। পরে ডিআইটি মাঠে নিয়ে আরেকটি সাদা নোয়া গাড়িতে তোলা হলে সেখানে কৃষকদল নেতা জুয়েল আরমানের নেতৃত্বে কয়েকজন তাকে গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

তিনি দাবি করেন, এ সময় তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে প্রাণভয়ে দরকষাকষির একপর্যায়ে ৮ লাখ টাকা দিতে রাজি হন। পরিচিত ব্যবসায়ী কুদ্দুসের মাধ্যমে বাসা থেকে নগদ ৩ লাখ টাকা এনে দেওয়া হয় এবং বাকি ৫ লাখ টাকার একটি পূবালী ব্যাংকের চেক দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

দেলু আরও অভিযোগ করেন, পরদিন চেকের টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে অভিযুক্তরা তার বাসায় গিয়ে তাকে না পেয়ে তার ছেলেকে তুলে নেওয়ার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি বিএনপির সমর্থক এবং ২০২৩ সালে ঘোষিত কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য। তার দাবি, ৫ আগস্টের পর স্থানীয় কিছু বিএনপি নেতা, যার মধ্যে জুয়েল আরমানও রয়েছেন, ব্যবসায়িক বিরোধের জেরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় জড়ানো হয়। এ বিষয়ে ২০২৪ সালের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছেও তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন বলে জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে দেলোয়ার হোসেন দেলু সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমান ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, এসব অভিযোগ ভুক্তভোগী দেলোয়ার হোসেন দেলুর সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত জুয়েল আরমানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..