সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন বগুড়ার শিবগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

অমর একুশে ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শ্রদ্ধাঞ্জলি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল–এর নারায়ণগঞ্জ জেলা শাখা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের স্মরণে তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন।

জেলা সভাপতি মোহাম্মদ সেলিম মাহমুদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহব্বত আলম, সহ-সভাপতি জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ ভূঁইয়া, প্রচার সম্পাদক হাসান মাহমুদ এবং দপ্তর সম্পাদক পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আড়াইহাজার থানা শাখার সভাপতি শফিকুল ও সাধারণ সম্পাদক জিলানী চিস্তিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে জেলা সভাপতি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পথ ধরেই বাঙালির স্বাধীনতার আন্দোলনের ভিত্তি রচিত হয়েছিল। সালাম, বরকত, রফিক, জব্বারদের আত্মত্যাগের ফলেই মাতৃভাষা বাংলা আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা জাতির জন্য গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। পেশাজীবী সমাজকে ভাষা শহীদদের আদর্শ ধারণ করে বাকস্বাধীনতা, আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ ও সঠিক প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচির শেষ পর্বে ভাষা আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়; তার মধ্যেই সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী পেশাজীবী দল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..