সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে – কাজী মনিরুজ্জামান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ভারতে বসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

২৩নভেম্বর শনিবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার রূপসী সাইনবোর্ড বালুর মাঠে আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপি নেতা হাফেজ আহাম্মেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহাবুবুর রহমান, তাবারো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, আবু ভুঁইয়া মাছুম, উপজেলা কৃষকদল নেতা আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান আরো বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।

আওয়ামীলীগের প্রেতাত্বাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকে প্রতিরোধ করতে হবে। দলীয় কেউ এ সকল অপকর্মে জড়িত হলে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

 

আবু কাউসার মিঠু 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..