সংবাদ শিরোনাম :
ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

অস্ত্র ঠেকিয়ে সোনারগাঁওয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকায় অস্ত্র ঠেকিয়ে এক নারীকে গণধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় পৌরসভার দৈলেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার রাতে ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা অনুযায়ী, সোনারগাঁ থানার পুলিশ গণধর্ষণের প্রধান আসামি মো. সজিবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সজিব উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে।

মামলায় বাদী উল্লেখ করেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ৪০ বছর বয়সী ওই নারী বিভিন্ন অনুষ্ঠানে সহকারী বাবুর্চির কাজ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার দেবর কামাল হোসেনের সঙ্গে মদনপুর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান। পরে সিএনজি যোগে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকায় উদ্দেশ্যে তার খালাতো ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা দেন। পথে চিলারবাগ এলাকায় আসামি সজিবের নেতৃত্বে অপর আসামিদের সহায়তায় সিএনজির গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র ঠেকিয়ে ওই নারীকে দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয় এবং পরে পালাক্রমে ধর্ষণ করা হয়।

এদিকে, সজিবকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুয়েত প্রবাসীর গাড়ি ছিনতাইকালে পুলিশ গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের পর ওই নারী থানায় এসে তাকে চিনতে পারেন এবং রাতে প্রধান আসামি সজিবসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, “গণধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..