সংবাদ শিরোনাম :
ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশের মধ্যে মারামারির অভিযোগ, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতি করেনি, ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সব নাশকতা প্রতিহত করা হবে” — মো. মাসুদুর রহমান মাসুদ নিউজ ২৪-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জ প্রেসক্লাবে সালাহউদ্দিন দেওয়ান; রূপগঞ্জের মানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরলেন নিউজ ২৪-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জ প্রেসক্লাবে সালাহউদ্দিন দেওয়ান; রূপগঞ্জের মানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরলেন দিপু ভূঁইয়ার স্বপরিবারে ওমরা সফর, দোয়া কামনা করলেন সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হলেন মোহাম্মদ ইব্রাহিম বেনজীর আহমেদ টিটুকে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ, স্বপ্ন বাংলা নিউজ ২৪ পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলিতে যুবদল নেতা নিহত, গুলিবিদ্ধ ২ বিসিক চেয়ারম্যান হিসেবে বেনজির আহমেদ টিটুকে ফতুল্লা থানা বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামলের শুভেচ্ছা ও অভিনন্দন”
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

আটকের খবরে মুখ খুললেন এমপি পুত্র সজীব, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে’

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করা হয়েছে—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
শনিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সজীব দাবি করেন, তাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি সোনারগাঁবাসী ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, কোনো গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সত্য ও বাস্তব তথ্যের ওপর আস্থা রাখুন। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই আমার চলার শক্তি।”
এর আগে বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সজীবের ফেসবুক স্ট্যাটাস প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে তিনি তার বক্তব্যে আটকের বিষয়টি সরাসরি উল্লেখ না করে এটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন।
ঘটনার প্রকৃত কারণ ও আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করছে সংশ্লিষ্ট মহল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..