আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, শৃঙ্খলাবোধ সৃষ্টি এবং গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে এ কমিটি গঠন করা হয়।
গত ২২ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি মো. ছাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাওলাদার মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং শেখ মো. রুবেলকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—মো. হেদায়েত উল্লাহ বাবু সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এন আর বি মামুন যুগ্ম আহ্বায়ক, হৃদয় আহমেদ বাদল যুগ্ম আহ্বায়ক এবং মো. আমিরুল ইসলাম আমির যুগ্ম আহ্বায়ক।
এছাড়া শেখ মো. মাইনুদ্দীন, আলম মাহমুদ ও সুমন প্রধানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনে সুস্থ পরিবেশ তৈরি এবং যুবসমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনে সংগঠনটি কাজ করবে।
নবগঠিত নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...