সংবাদ শিরোনাম :
ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

আড়াইহাজারে অটোরিকশা সড়কের পাশে খাদে পরে আরোহী নিহত, চালক আহত

বিশেষ প্রতিনিধি / ১৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টায় আড়াইহাজার উপজেলার বাঘানগর ব্রীজের সামনে ওই দূর্ঘটনা ঘটে। বুধবার (২২ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

নিহত ব্যাক্তির নাম নাসির উদ্দিন (৪৫)। সে নরসিংদী সদর উপজেলার আলিপুর এলাকার জয়নালের ছেলে।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসে জানায়, নিহত ব্যাক্তি পায়রা চত্বর থেকে অটোযোগে নিজ বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেয়। নরসিংদীগামী পাকা সড়কের বাঘানগর ব্রিজের সামনে পৌঁছালে, একই দিক থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক অটো রিকশার দিকে বাম পাশে চাপিয়ে দিলে, অটোরিকশার চাকা গর্তে পড়ে গেলে অটো উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোর যাত্রী নাসির উদ্দিন অটো রিকশার নিচে পড়ে গিয়ে বুকে চাপা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..