সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

একই রাতে ৯ স্থানে ডাকাতি, জনতার রোষানলে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: / ১৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে ৯ স্থানে ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। অটো চুরির সময় শামীম (৩০) নামে এক ডাকাতকে ধরে এলাকাবাসি গণপিটুনী দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে এবং পরে জেল হাজতে প্রেরণ করে।
ঘটনা গুলো ঘটেছে সোমবার (২৭ জানুয়ারী ) দিবাগত রাতে। গণপিটুনীর শিকার ডাকাত শামীম হাইজাদী ইউনিয়নের সেন্দী নয়াপাড়া এলাকার রোস্তম আলীর পুত্র। তাকে গণপিটুনী থেকে রক্ষা করতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

জানা গেছে, ঐ রাতে অনুমান ১.৩০ মি. থেকে ভোর ৪টা পর্যন্ত খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামের জামাল, নূর মোহাম্মদ, লিটন, ফরিদ, বাচ্চু, তাছলিমা,এবং পূর্ব আতাদী গ্রামের ফজলু ক্বারীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল বাড়ীর গেইট এবং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রত্যেক বাড়ীর পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ সর্বস্ব লুটে নেয়। এর মধ্যে পূর্ব আতাদী গ্রামের ফজলু ক্বারীর বাড়ী থেকে নগদ ৮০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে জানা গেছে। তা ছাড়া উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী এলাকায় অটোরিক্সা চুরী করে নিয়ে যাওয়ার সময় কূখ্যাত ডাকাত, একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত অসামী এবং ৫টি ডাকাতি মামলার আসামী সেন্দী নয়াপাড়া গ্রামের রোস্তম আলীর পুত্র শামীম (৩০) কে গণপিটুনী দেয়ার সময় থানা পুলিশ মূমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় জনতার রোষানলে পড়ে এস আই মাজহার, এস আই আসাদুজ্জামান এবং এ এস আই মামুনুর রশিদ আহত হন। জনতা পুলিশ বহনকারী একটি সিএনজি অটোরিক্সা ভাংচুড় করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ধৃত ডাকাত ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত গ্রেফতারে কাজ করছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..