সংবাদ শিরোনাম :
গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

এক্সপ্রেস ওয়ের দুর্ঘটনা ; চালক টয়লেটে যাওয়ার সুযোগে গাড়ি নিয়ে পালাচ্ছিলেন চার বন্ধু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ বলছে, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামলে আরোহীরা তাকে রেখেই গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ই ঘটে এই দুর্ঘটনা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। ঘটনাস্থলেই তানজীল ও আরমান নামে দুই যুবক নিহত হন। বাকি দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ছায়রাকে (২০) চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত মো. রবিনকে (২২) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিন বলেন, ‘রাজধানীর মধ্য বাড্ডা থেকে চার বন্ধু মাওয়া ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।’

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দকী বলেন, ‘চালক একটি পেট্রোল পাম্পে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে রেখেই আরোহীদের একজন প্রাইভেটকারটি চালিয়ে ঢাকার পথে রওনা হয়। ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোরে ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় প্রাইভেটকারটি। এই সময় বিকট শব্দ হয় এবং গাড়িটি উল্টে ছিটকে পরে। ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেটকারটিতে চারজন ছিলেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত দুইজন এবং আহত বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..