সংবাদ শিরোনাম :
বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় জননেতা মাসুকুল ইসলাম রাজীবের শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা সরদার সুজন।
জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সরদার সুজন বলেন, “মাসুকুল ইসলাম রাজীব ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি উন্নয়ন, মানবিকতা ও জনসেবার এক অনন্য প্রতীক। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।”
তিনি বলেন, “নারায়ণগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে রাজীব ভাইয়ের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। একজন সৎ, মেধাবী ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে তিনি সবসময় জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর হাত ধরেই নারায়ণগঞ্জ আরও আধুনিক, সমৃদ্ধ ও উন্নত নগরীতে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।”
সরদার সুজন আরও বলেন, “শুভ জন্মদিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন রাজীব ভাইকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি এবং দেশ ও জনগণের সেবায় নিজেকে আরও বেশি নিয়োজিত রাখার তাওফিক দান করেন। তাঁর প্রতিটি মহৎ উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সফল হোক।”
এ সময় চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, পারিবারিক সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত অবদানের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।
শুভেচ্ছা বার্তার শেষাংশে সরদার সুজন বলেন, “প্রিয় রাজীব ভাই, আপনার জন্মদিন হোক নতুন সম্ভাবনা, সাফল্য ও অর্জনের বার্তা নিয়ে। মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়াকে সঙ্গে নিয়ে আপনি আরও অনেক দূর এগিয়ে যান—এটাই আমাদের প্রত্যাশা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..