সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুরে দোয়া ও তোবারক বিতরণ সংসদে জামায়াত এমপির বক্তব্য ঘিরে প্রশ্ন: ‘বাবা ১৯৭১-এ শহীদ হলে, ১৯৮১-তে জন্ম কীভাবে?’ আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন, অতিথি টিটু-রনি; সমালোচনার ঝড় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার পর এবার ফতুল্লায় গুলিসহ পেন গান উদ্ধার এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

এমপি বাবুর ভাগনি জামাই রবিন গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাতা এলাকায় মাদকসম্রাট হিসেবে পরিচিত, ড্রেজার রবিনকে (৩৫) ঢাকার গুলশান একটি মদের বার থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

১৩ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাতা হওয়ার সুবাধে পুরো উপজেলার মাদক ব্যবসার নিয়ন্ত্রন হাতে নিয়ে নেয় রবিন। তার শেলটারেই ব্রাহ্মন্দী ইউনিয়নের ডাকাত সোহেল মেম্বারের নেতৃত্বে গড়ে উঠে আরো একটি মাদক ব্যবসার সিন্ডিকেট। সেখানে সোহেল মেম্বারের নেতৃত্বে প্রকাশ্যে প্রতি সন্ধ্যার পর স্কুল মাঠে মাদকের হাট বসতো। কেউ বাধা দিলেই কপালে নেমে আসতো নির্যাতনের খর্গ। ওখানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন খারাবী, বাড়ী ঘর ভাংচুর এবং অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে।

তাছাড়া গত ১৫ বছর তার মামা শ্বশুর এমপি এবং তার শ্বশুর আবু তালেব মোল্লা ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সুবাধে তাদের প্রভাব খাটিয়ে ফাউসার খাল এবং এর আশপশের ফসলী জমির মাটি ড্রেজার দিয়ে কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করে কোটিপতি বনে যায় রবিন। কেউ প্রতিবাদ করলেই নেমে আসতো নির্যাতন।

এভাবে এলাকার শত শত কৃষকের ফসলী জমির মাটি কেটে নিয়ে যায় এই আরিফুর রহমান রবিন ও তার সন্ত্রাসী বাহিনী।

২০২৪ সনের ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর এমপি নজরুল ইসলাম বাবু সহ তার সকল আত্মীয় স্বজন গা ঢাকা দেয়।

এদিকে ১৭ বছরের অত্যাচার নির্যাতনের শিকার ও অতিষ্ট জন সাধারণ তাদের প্রত্যেকের বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

দীর্ঘ এক বছর পলাতক থাকার পর শনিবার রাতে থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..