সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাত প্রায় ২টা ৩৫ মিনিটে সদর উপজেলার খানপুর সর্দারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খানপুর সর্দারপাড়ার দারুস সালাম এতিমখানার সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মো. আশিক দেওয়ান (৩১) এবং খানপুর এলাকার বাসিন্দা সাগর ইসলাম (৩৩)।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫.৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া আশিক দেওয়ানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আগে থেকেই ৬টি মাদক ও ১টি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া সাগর ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..