সংবাদ শিরোনাম :
ফতুল্লায় তালা ভেঙে বাসায় চুরি, নগদ ২ লাখ টাকা ও ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি লুট বগুড়া শেরপুরে মির্জাপুরকে হারিয়ে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কুসুম্বী বাবার পথেই তারেক রহমান, বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন, সড়ক উন্নয়ন ও আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বগুড়ার শেরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন এমপি সিরাজ হামলায় আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু, বিক্ষোভ ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নামে প্রতারণার অভিযোগ কম্পিউটার অপারেটর গ্রেপ্তার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

খেলাধুলার মাধ্যমে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরা যায়: সদর ইউএনও ফয়েজ উদ্দিন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
oplus_0

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেছেন, ক্রীড়াক্ষেত্রে নারায়ণগঞ্জের যে ঐতিহ্য আছে সেটাকে আরও দূর বয়ে নিতে চাই। নারায়ণগঞ্জ ক্রীড়ার একটা উর্ভর ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে আমরা আবারও ফিরে পেতে চাই। আমরা আশা করি প্রাথমিক পর্যায়ে যে উদ্যোগুলো সেই উদ্যোগের মাধ্যমে সেটা সম্প্রসারিত হবে।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।

ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে ইউএনও ফয়েজ উদ্দিন আরও বলেন, খেলাধুলা এমন একটি মাধ্যম যে মাধ্যমে তুমি চাইলে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারো। আজকে যদি আমরা আমাদের জাতীয় দলের প্লেয়ারদের দিকে তাকাই যারা বড় বড় পজিশনে খেলতেছে। সো একটা পর্যায়ে আমরা আশা করি যে, আমাদের আজকের যারা ক্ষুদে শিক্ষার্থী আছে তোমরা একটা সময় গিয়ে এই জাতীয় দলে প্রতিনিধিত্ব করবা। আজকে তোমরা এই জাতীয় দলে একটা সময় আমাদের দেশের হয়ে তোমরা রিপ্রেসেন্টেশন করবা। তো সেই শুভকামনা থাকলো তোমাদের প্রতি।

বক্তব্য শেষে বিজয়ী দল কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অংশগ্রহণকারি সকল দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..