সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক ও হিসাব রক্ষক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার পারভিন সমাজ কল্যাণ সংস্থার শাখা ব্যবস্থাপক সুমন সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা মাছুরা খাতুন গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে।

জানা গেছে, উপজেলার তালোড়া রেলঘুমটি এলাকায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা নামে ২০২২ সালে সংস্থার শাখা খুলে কার্যক্রম শুরু করে। শাখা ব্যবস্থাপক, হিসাবরক্ষণ কর্মকর্তা ও মাঠ সংগঠকসহ সাতজন কর্মচারী সংস্থার শাখাটি পরিচালনা করে আসছিলো। গত বুধবার গ্রাহকরা সংস্থার কার্যালয়ে গিয়ে দেখে প্রধান ফটকে তালা। তারা শাখা ব্যবস্থাপকসহ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

মাঠ কর্মীরা থাকলেও তারা কোন সদুত্তোর দিতে পারে না। গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে শাখা ব্যবস্থাপক সুমন সরকার ও হিসাবরক্ষণ কর্মকর্তা মাছুরা খাতুন গ্রাহকদের সঞ্চয়ী ও ডিপিএস এর প্রায় ২ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী গ্রাহক তালোড়া পৌর এলাকার হিন্দুপাড়ার সুচিত্রা রানী মহন্ত জানান, তিনি গত বছরের মে মাসে পাঁচ বছর মেয়াদী ২ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন। সেই সাথে মাসিক ২শ’ টাকার ডিপিএসও খোলা রয়েছে।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..