সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

একজন ছাত্রলীগ নেতা, অপরজন যুবলীগের সক্রিয় কর্মী; সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দিবাগত রাত প্রায় ১২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০), যার বাড়ি রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকায় এবং বন্দর থানার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মো. অনিক সরদার (৩৪), যার বাড়ি বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ী এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত অনিক সরদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানা এবং মুন্সিগঞ্জ সদর থানায় মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..