সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

জগন্নাথপুরে সাবেক পরিকল্পনা মন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে থানায় মামলা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ এর অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী সহ ৪৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।

মামলার এজাহার সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিগত ১৭ ই নভেম্বর রোজ রবিবার দিবাগত রাত ৯ টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করার পাশা-পাশি অফিসে আগুন লাগিয়ে দেয়। এসময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মীরপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুন নূর বাদী হয়ে ১৯ শে নভেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর আকন্দ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন , সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন, এমন অভিযোগে মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি ২১ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..