সংবাদ শিরোনাম :
বগুড়া প্রেসক্লাবকে স্মার্ট টিভি উপহার দিলেন এমপি সিরাজ ও আসিফ সিরাজ রব্বানী একটি গাছ, একটি প্রাণ’ স্লোগানে ডিএনডি লেকপাড়ে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি ফতুল্লায় তালা ভেঙে বাসায় চুরি, নগদ ২ লাখ টাকা ও ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি লুট বগুড়া শেরপুরে মির্জাপুরকে হারিয়ে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কুসুম্বী বাবার পথেই তারেক রহমান, বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন, সড়ক উন্নয়ন ও আধুনিক ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বগুড়ার শেরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন এমপি সিরাজ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবের স্বপ্ন ও আকাঙ্ক্ষা আমাদেরকে ধরে রাখতে হবে – জোসেফ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকাল ৩.০০টায় সৈয়দপুর আল-আমিন নগর মাঠে ডিগবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডিগবার ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।
১৬ টি দলের অংশ গ্রহনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বিভিন্ন সময় আমরা স্বৈরা শাসনের মাধ্যমে আমাদের গণতন্ত্র ভিন্ন খাতে দৈত্য দালাল হাতে চলে গিয়েছিল। সেটাকে উদ্ধার করার জন্য জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল ছাত্ররা সকলের অংশগ্রহণ এ দেশ স্বাধীন হয়েছে। জুলাই বিপ্লবের সাদ ও আকাঙ্ক্ষা আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ এটাকে বাস্তবায়ন না করলে নতুন প্রজন্মের কাছে আমরা কোন অন্ধকার দেশ দিয়ে যেতে পারি না। তাই আমাদের সময় আমরা যার যার স্থান থেকে আসন্ন ভোট ও রাজনৈতিক বিষয়গুলো সিদ্ধান্ত নিব ও আলোচনা করব এবং গণতান্ত্রিক বিষয় যার যার অবস্থান থেকে নাগরিক হিসেবে আমরা কাজ করব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম মুক্ত,সফর আলী,সদর থানার শ্রমিক দলের সভাপতি অলক ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কালাম মুন্সী, ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা আলফু প্রধান, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শুকুর শেখ, কবির হোসেন, গোলাম কিবরিয়া, ১৮নং ওয়ার্ড যুবদল নেতা রনি চৌধুরী।
১৮ নং ওয়ার্ড যুব দলের আয়োজনে টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা রাসেল প্রধান, বন্ধুমহল আল আমিন নগর যুব সমাজের পরিচালনায়, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সদর থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক জীবন মোল্লা জুম্মান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..