সংবাদ শিরোনাম :
মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আরিফ ও শ্যামল সাংবাদিক রাকিবুল হাসানের ২২তম জন্মদিনে শুভেচ্ছা বার্তা দুর্যোগে প্রথম সারির মানবিক যোদ্ধা আলিফ দেওয়ান, বাঁশখালীতে ৫০০ পরিবারের মুখে হাসি দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে নারায়ণগঞ্জ জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে বক্তাবলী ইউনিয়ন বিএনপির শ্রদ্ধাঞ্জলি ব্লু পিয়ার রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ ও বাসি খাবার সংরক্ষণ, ৪০ হাজার টাকা জরিমানা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে নারায়ণগঞ্জ জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে জেলা পরিষদের পক্ষ থেকে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা জুলাই গণআন্দোলনে শহীদ হওয়া বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কয়েকজন তরুণ প্রাণ হারান। আবু সাঈদের বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল। সেই আত্মত্যাগ পরবর্তীতে আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মদান দেশের মানুষের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে নতুন শক্তি ও প্রেরণা যুগিয়েছে।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাই গণআন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..