সংবাদ শিরোনাম :
ডিন’স অ্যাওয়ার্ড পেল ইবির ৩৬ শিক্ষার্থী চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ, মানবিকতার দৃষ্টান্ত সদর উপজেলা প্রশাসনের ফতুল্লায় ব্যবসায়ীকে তুলে নিয়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে বক্তাবলী ইউনিয়ন বিএনপির শ্রদ্ধাঞ্জলি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
oplus_0

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর ফকিরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ২০২৪ সালের জুলাই গণআন্দোলনে শহীদ হওয়া সকল বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

oplus_0

নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কয়েকজন প্রাণ হারান। আবু সাঈদের দুই হাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য গোটা জাতিকে নাড়িয়ে দেয় এবং পরবর্তীতে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তারা আরও বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মদান দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে নতুন গতি দিয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..