সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ঢাকার আজিমপুর থেকে অপহৃত ৮ মাসের শিশু মোহাম্মদপুরে উদ্ধার, আটক ১

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

রাজধানীর আজিমপুর থেকে অপহৃত আট মাস বয়সী শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অপহরণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ শনিবার সকালে এক খুদে বার্তায় র‍্যাব এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শুক্রবার (১৫ নভেম্বর) মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার ও আট মাস বয়সী শিশুকে নিয়ে যায়।

শিশুটির অপহরণের খবর ছড়িয়ে পড়লে তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে শিশুটির ছবি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাকে খুঁজে পেতে হাজারো মানুষ সহযোগিতা করে।

উল্লেখ্য, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে লালবাগ থানার আজিমপুর এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারে ডাকাতির সময় শিশুটিকে অপহরণ করা হয়। ঘটনার পরপরই র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সংবাদ সম্মেলনে জানান, শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার তদন্ত চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..