সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দালালের হাতে মারধরের শিকার জহিরুল

বিশেষ প্রতিনিধি / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫

আওয়ামী লীগের দালাল বিএনপির পরিচয় দানকারী নেতা সন্ত্রাসী শামিম ঢালী ও তার সাংগ পাংগরা ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে মারধর করেছে এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে ।এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন আহত ডাক্তার জহিরুল ইসলাম।জানা যায়, সিদ্ধিরগঞ্জ ৭ নং ওয়ার্ডে শামীম ঢালীর সাথে বাবু ও আকাশ ওরা দুইজন বৈষম বিরোধী হত্যা মামলার আসামি,তাদের নিয়ে বিএনপির কর্মী ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতিকে মারধর করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে। অভিযোগ টি হুবাহু তুলে ধরা হলো ঃ বরাবর, অফিসার, ইনচার্জ,সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ।বিষয়ঃ অভিযোগ।জনাব, বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জহিরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-নুর জাহান বেগম, সাং- কদমতলী কলেজ রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ আপনার থানায় হাজির হয়ে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী ১। শামীম আহম্মেদ ঢালী (৪৫) ৭নং ওয়ার্ড বিএনপি সদস্য, পিতা- অজ্ঞাত ২। আকাশ (২৬), পিতা- অজ্ঞাত, ৩। শাগর বাবু (৩৫), পিতা- অজ্ঞাত, ৪। শাহ আলম (৩৫), পিতা- অজ্ঞাত, ৫। সাব্বির (২৬), পিতা- অজ্ঞাত, ৬। নিলয় (২৮), পিতা-অজ্ঞাত, ৭। আল আমিন শেখ (৩৫), পিতা- অজ্ঞাত, ৮। আশরাফুল আলম বাবু (৪২), পিতা- অজ্ঞাত, ৯। সোলায়মান ভূইয়া, পিতা-অজ্ঞাত, সর্ব সাং-কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ আমার কদমতলী কলেজ রোড বর্ণমালা স্কুল এর সাথে জন্নাত মেডিসিন সেন্টার নামে একটি ঔষদের দোকান আছে। ১নং ও ৮ নং বিবাদীদ্বয়ের সাথে আমার গরুর হাটের ইজারা নিয়ে মন মালিন্যে ও কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় বিবাদীদ্বয় আমাকে এলাকায় থাকতে দিবে না মর্মে হুমকি প্রদান। অদ্য ০৮/০৫/২০২৫ খ্রি. দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিত ভাবে উক্ত বিবাদীদ্বয় সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী কলেজ রোড বর্ণমালা স্কুলের পাশের আমার ঔষদের দোকান এসে আমাকে এলোপাথারি মারধর শুরু করে এবং জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে ১নং বিবাদী শামীম আহম্মেদ ঢালী বাড়ীর নিচ তলায় অফিস রুমে আটক রেখে চর থাপ্পর কিল ঘুষি মেরে আমার শরীরে বিভিন্ন জায়গায় নীলা ফুলা জখম করে। আমি যদি এলাকা ছেড়ে চলে না যাই তাহলে আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ছেড়ে দেয়। এমতাবস্থায় আমি কোন উপরন্ত উপায় না পাইয়া ঘটনার বিষয়টি নিকটস্থ আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।অতএব, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের সদয় মর্জি হয়।
বিনীত
(মোঃ জহিরুল ইসলাম)
মোবাঃ ০১৬২০১২৮২২৬

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..