সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরি-কাঘাতে আরেক কিশোর খুন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ মে, ২০২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরি-কাঘাতে আরেক কিশোর নিহত হয়েছে। নিহত ওই কিশোরের নাম ইয়াসিন (১৭)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের ( বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়ির ভাড়াটিয়া) মোঃ শহিদুলের ছেলে। এ ঘটনায় রমজান ও সানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সিমানা এলাকার কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানাল পাড় সড়কে একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা। পরে আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম জানান, শনিবার রাতে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয় অপর কিশোর ইয়াসিন। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..