সংবাদ শিরোনাম :
বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী ভূঁইয়ার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান। তিনি বলেন, “নুরুন্নবী ভূঁইয়া দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে আসছেন। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নিয়োগে ইউনিয়নবাসী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।”
সালাহউদ্দিন দেওয়ান আরও বলেন, “আমি আশা করি নুরুন্নবী ভূঁইয়া রূপগঞ্জ ইউনিয়নবাসীর প্রত্যাশা ও স্বপ্ন পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগী হবেন।”
তিনি নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করে বলেন, রূপগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে নুরুন্নবী ভূঁইয়ার নেতৃত্ব ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ নুরুন্নবী ভূঁইয়াকে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনের সফলতা কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..