সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বগুড়ার শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বগুড়ার শেরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন এমপি সিরাজ হামলায় আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু, বিক্ষোভ ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নামে প্রতারণার অভিযোগ কম্পিউটার অপারেটর গ্রেপ্তার গভীর রাতে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ মালামাল লুট দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি: মাছউদ মাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা, অংশ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ রাজীবের
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

দেশের সব মাদ্রাসায় নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। তরুণ-যুবসমাজকে দক্ষ, সুস্থ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন অপরিহার্য।

এ কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়মিত পিটি ও খেলাধুলার আয়োজন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী দ্রুত শূন্য পদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..