সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ধর্ষণ মামলার স্বাক্ষীর বসতবাড়িতে হামলা, মারপিট, ভাংচুর, টাকা স্বর্ণালংকার লুট                   

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার স্বাক্ষীর বসতবাড়িতে হামলা চালিয়ে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ই জুন) সকাল ৮টার দিকে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামে এঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদার পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ধর্ষণ মামলার স্বাক্ষী শাহা জামাল (৪৫) ও তার চাচা নয়ন মিয়া (৬৫)। আহতরা বর্তমানে ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন শাহা জামাল বলেন, আমার প্রতিবেশীর দ্বিতীয় স্ত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একবছর যাবত প্রতিবেশী হামিদুল ইসলামের ছেলে বায়জিদ (৩২) বিভিন্ন সময়ে তাকে (২৫) ধর্ষণ করে। তখন সে বিবাহের কথা বললে বায়জিদ তালবাহানা শুরু করে।

তখন ভুক্তভোগী নিরুপায় হয়ে গত ১০ জুন বায়জিদকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। আমাকে ওই মামলার ১নং স্বাক্ষী করায়, পলাতক ধর্ষণ মামলার আসামি বায়জিদের হুকুমে রহিম ও সাহিদুল সহ অজ্ঞত ৫/৭ জন আমার বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, ধর্ষণ মামলার স্বাক্ষীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পেয়েছি। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ধর্ষণ মামলার আসামি বায়জিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..