সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছীতে বিয়ে ছাড়াই কিশোরীর সন্তান প্রসব নিয়ে এলাকায় তোলপাড়

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর আধাইপুর গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীর সন্তান প্রসব নিয়ে এলাকায় তোলপাড় চলছে। পরিবারের অভিযোগ ধর্ষণ।

অভিযোগ উঠেছে, ওই গ্রামের দেলোয়ার হোসেন নামে এক যুবক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ভুক্তভোগী ওই কিশোরীর মা জানান, তিনি অসুস্থ হওয়ায় ঐ ছেলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা করে। তিনি অপারেশন করে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মেয়কে বাড়ীতে রেখে যায়। তার স্বামীর অনুপস্থিতিতে দেলোয়ার তার মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। তিনি আরো জানান গত কয়েক দিন আগে তার মেয়ে বমি করতে থাকে অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করানোর পড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান তার মেয়ে ৮ মাসের বেশি গর্ভবতী। তার মেয়ের শরীরের অবস্থা খারাপ হলে বগুড়া টিএমএসএস মেডিকেলে ভর্তি করলে ডাক্তারের পরামর্শে গত ২৪ শে ডিসেম্বর/২৪ ইং তারিখে সিজার করা হয়। এদিকে কিশোরীর সন্তান প্রসবের ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

অভিযোগের ব্যাপারে জানতে দেলোয়ারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন জানান, ধর্ষণের অভিযোগ সঠিক নয়। যদি দুইজনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে যেকোনো রায় তারা মেনে নেবে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি শাহাজাহান আলী বলেন, অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ নিয়ে আসেনি। যদি পরিবারটি আইনি সহায়তা চায় তাহলে তাদের উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে।

 

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,নওগাঁ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..