সংবাদ শিরোনাম :
গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিশ্বমানের রেস্টুরেন্ট ‘রেড চপস্টিক’ এবং কে’স ক্যাফে’র উদ্বোধন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

অর্থনৈতিক শিল্প বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জে এই প্রথম আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। শুক্রবার রাতে কেক কেটে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. কাশেম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল, ফকির নীট লিমিটেড এর ডিএমডি এফ এম জামান নিয়াজ, ফকির ফ্যাশন এর ডিএমডি ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, পিএইচ শিপিং লিমিটেড এর চেয়ারম্যান হাবিব হাসান তালুকদার, আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব, ফখরুল ইসলাম রাহাদ, মাহমুদুল ইসলাম রিফাত, দৈনিক যুগের চিন্তা’র সম্পাদক ও প্রকাশক আবু আল মোরছালীন বাবলা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মনের প্রশান্তি ও বিনোদনের জন্য মানুষ ঘুরে বেড়াতে, আড্ডা দিতে কিংবা বাড়ির বাইরে ও ভিন্ন স্বাদ পেতে ঢাকা সহ বিভিন্ন নামি-দামি চাইনিজ রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। তেমনি ভোক্তাদের কথা চিন্তা করে নারায়ণগঞ্জ নগরীর জামতলায় ভোজনরসিকদের জন্য এই প্রথম বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।
রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের পরিবেশ খাবারের গতানুগতিক ধারার ভিন্নতা, গুণগতমান, সুস্বাদু খাবারের ভিন্নতা পেয়ে সাধুবাদ জানিয়ে সব সময় যেন এরকম স্বাদ এবং মান ধরে রাখতে পারে এমন প্রত্যাশা করেন রেস্টুরেন্টে আসা ভোজনরসিকরা।
রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের দায়িত্বরত অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ হোসাইন ও এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ মিজানুর রহমান জানান, নারায়ণগঞ্জের মানুষকে আর রাজধানী মুখী হতে হবে না। এই রেস্টুরেন্ট এবং কফি শপে পাওয়া যাবে বিশ্ব মানের চাইনিজ খাবার এবং কফির পাশাপাশি থাকবে পিৎজা, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ এবং স্টেক সহ দুইটি ফ্লোরে একই ছাদের নিচে নানা রকম সুস্বাদু খাবার।
রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাত এবং আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব জানান, নারায়ণগঞ্জে এই ধরনের এখনো কোনো রেস্টুরেন্ট কফি সব নেই। রেস্টুরেন্টের মান এবং স্বাদ ধরে রাখার পাশাপাশি যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে বিদেশি বায়ারদের নিয়ে উন্নত চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়। সেসব ধারা চিন্তা করে ভিন্নতা কথা মাথায় রেখে রাজধানী মুখী যেন না হতে হয় তাই এই আধুনিক রেস্টুরেন্ট, কফি শপ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..