সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নারীরা পিছিয়ে থাকলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : বাবুল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান জনাব আবু জাফর আহমেদ বাবুল শহরের আমলাপাড়াস্থ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাবুল।

বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ২৪ দফার মধ্যে “নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক দফাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “নারীরা পিছিয়ে থাকলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি নারী শিক্ষার প্রসার ও নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি দেন। আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, পর্যাপ্ত ফ্যানের অভাবসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যা শুনে আবু জাফর আহমেদ বাবুল তাৎক্ষণিকভাবে ফ্যান সরবরাহের উদ্যোগ নেন এবং ভবিষ্যতে অবকাঠামোগত সমস্যার সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।

স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মতিউর রহমান বলেন, “ইতিপূর্বেও বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে আমরা বাবুল ভাইকে পাশে পেয়েছি। শিক্ষকদের বসার ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন—সবকিছুতেই তিনি সহযোগিতা করেছেন।”

অনুষ্ঠানের শেষাংশে আবু জাফর আহমেদ বাবুল সকলের দোয়া কামনা করেন এবং নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..