সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

পবিত্র শবে বরাত নিয়ে কটুক্তি প্রতিবাদে বন্দরে মদনগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

বন্দর প্রতিনিধি / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

পবিত্র শবে বরাত নিয়ে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খলা প্রতিরোধে বন্দরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যাগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের সর্বস্তরে তৌহিদী জনতার উদ্যাগে মদনগঞ্জ বটতলা এলাকায় এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বন্দরে ওলামা পরিষদের নেতৃবৃন্দরা বলেন, পবিত্র শবে বরাতের রাত হলো এবাদতের রাত। যা আমরা যুগযুগ ধরে পালন করে আসছি। ইসলামের সাথে যারা দুষমনি করে তার আল্লাহর শত্রু। ইসলামের শত্রুরা আবল তাবল বক্তব্য দিয়ে সাধারন মুসল্লীদের মাঝে বিবেদ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে আসছে। ইসলামের শত্রুরা যাতে মদনগঞ্জ ওয়েল ফেয়ারের মাঠে কোন অবস্থাতে মাহফিল করতে না পারে সবাই সেদিকে দৃষ্টি রাখতে হবে ।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সেক্রেটারী হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমী।

বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি কবির হুসাইন দা: বা: এর সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক জুনাইদ আহমেদ দাঃবাঃ ও বন্দর থানা ওলামা পরিষদের কোষাধক্ষ হযরত মাওলানা শাহজালাল দা: বা:সহ স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দ।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, লক্ষাচর দক্ষিন পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুল কাশেম, মদনগঞ্জ বসুন্ধরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুল হক, আলীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা
রেজাউল করিম, লক্ষারচর তিন তলা জামে মসজিদের ইমাম ও মাওলানা ইসমাঈলসহ বন্দরে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন।

উল্লেখ্য, আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারী মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠে আহলে হাদিস কর্তৃক আয়োজিত দি ভয়েস অব কোরআন এন্ড সুন্নাহ মাহফিল প্রতিহত করার লক্ষে বন্দরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যাগে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..