সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দোয়া ও মিলাদ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইকবাল হোসেনের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই মো. ময়েন উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২৩ জুন) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন পাগলা পূর্বপাড়া বউবাজার এলাকায় ডিএম আহসান হাবীবের কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় মো. মমিনুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মমিনুল হকের বাড়ি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের রসুলপুর বাগানবাড়ী এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..