সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

পুলিশের “গ্রেপ্তার” আর আদালতের “জেল” শুধু কাগজে-কলমে! বাস্তবে থামেনি সন্ত্রাসের মচ্ছব।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ৯ নং ওয়ার্ডের পূর্ব লামাপাড়া ও নয়া মাটি এলাকায় সন্ত্রাসী চক্রের ত্রাসের রাজত্ব চলছে। শীর্ষ সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুর গ্রেপ্তারের পরও তার ভাতিজা ও সহযোগীরা এলাকায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এক হাজী সাহেবের পৃষ্ঠপোষকতায় এই সন্ত্রাসীরা আইনের ফাঁক গলে বেপরোয়া হয়ে উঠেছে।

১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তালেব হোসেন পুইক্কার নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পর, তার ছেলে মোফাজ্জল হোসেন চুন্নু নতুন একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলে। চুন্নু এখন কারাগারে থাকলেও তার দুই ভাতিজা জিহাদ (নুর আলম) ও জিসান (গোলাম রহমান) এবং খালাতো ভাই সালেম আহমদ, বাবু ও হাসমত আলী মিলে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মাসে এই চক্রের সদস্যরা এক যুবকের কাছ থেকে ১৫ হাজার টাকা পিস্তল দেখিয়ে ছিনিয়ে নেয়। আরেক কলেজছাত্রকে মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ এনে ৮ হাজার টাকা জোর করে আদায় করে। এলাকাবাসীর দাবি, এই সন্ত্রাসীরা হাজী সাহেবের আশ্রয়ে থেকে নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী সাহেব অবৈধ গ্যাস লাইনের ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। তার রাজনৈতিক যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ রয়েছে। চুন্নু বাহিনীর সদস্যরা তার ছত্রছায়ায় থেকে আইনের হাত এড়িয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “এরা প্রকাশ্যে টাকা আদায় করে, বাড়িতে হামলা করে। আমরা পুলিশে জানালে হাজী সাহেবের লোকজন মামলা মিটিয়ে দেয়। প্রশাসনকে অনুরোধ, আমাদের রক্ষা করুন।”

নারায়ণগঞ্জ পুলিশ সুপার কুমার মজুমদার বলেন, “বিষয়টি তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয়রা প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এলাকাবাসী দাবি করেছেন, যৌথ বাহিনীর হস্তক্ষেপে এই সন্ত্রাসী চক্রকে উৎখাত করা হোক এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..