সংবাদ শিরোনাম :
ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হলেন মোহাম্মদ ইব্রাহিম বেনজীর আহমেদ টিটুকে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ, স্বপ্ন বাংলা নিউজ ২৪ পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলিতে যুবদল নেতা নিহত, গুলিবিদ্ধ ২ বিসিক চেয়ারম্যান হিসেবে বেনজির আহমেদ টিটুকে ফতুল্লা থানা বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামলের শুভেচ্ছা ও অভিনন্দন” বেনজির আহমেদ টিটুকে মাসুকুল ইসলাম রাজিবের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দর থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির অসদাচরণ ফতুল্লায় ২০ বোতল ফেনসিডিলসহ যুবরাজ গ্রেফতার বেনজীর আহমেদ টিটু বিসিকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইকবাল হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন বিসিক চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটোর নিয়োগে সালাউদ্দিন দেওয়ানের অভিনন্দন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হলেন মোহাম্মদ ইব্রাহিম

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত ৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনের ত্যাগী ও জনপ্রিয় নেতা মোহাম্মদ ইব্রাহিম। তাঁর এ মনোনয়নে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত ফতুল্লা থানা জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে জুয়েল আরমানকে সভাপতি এবং সুমন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা কৃষক দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোহাম্মদ ইব্রাহিম। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত। সদ্য অনুষ্ঠিত সম্মেলনেও তাঁর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ ইব্রাহিমের দায়িত্বপ্রাপ্তিকে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় ফতুল্লা থানা জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

নবগঠিত কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে মোহাম্মদ ইব্রাহিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..