সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

আজ ২১ আগস্ট ২০২৫ তারিখ মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক গোপন তথ্যের ভিত্তিতে সমবায় মার্কেট এর একটি অবৈধ সার্টিফিকেট ও আইডি কার্ড তৈরির দোকানে অভিযান পরিচালনা করা হয়।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমেই র‍্যাব ১১ এর একজন সদস্যকে সাধারণ কাস্টমার হিসেবে উক্ত দোকানে প্রেরণ করা হয়। সেখানে দোকান মালিক তার চাহিদার ভিত্তিতে তাকে সম্পুর্ণ নকল কিন্তু হুবুহু ঢাকা বোর্ডের একটি এস.এস.সি সার্টিফিকেট এর নকল কপি তৈরি করে দেন।

পরবর্তীতে র‍্যাব-১১ ও সদর থানা পুলিশ এর সহায়তায় দোকানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সদ্য তৈরি সার্টিফিকেট জব্দ করা হয়। এছাড়া দোকানের কম্পিউটারে থেকে বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল ও নকল স্বাক্ষর সম্বলিত ছবি, পিডিএফ উদ্ধার করা হয়।নকল সার্টিফিকেট উৎপাদন এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অভিযুক্তকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড ও ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..