সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করেছেন। রোববার সকাল থেকে দিনব্যাপী তারা স্কুলের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষিকা সায়মা খানম, যিনি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন, তিনি প্রায় চার মাস ধরে স্কুলে অনুপস্থিত। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাক্সেস পাসওয়ার্ড ও তথ্য হস্তান্তর করেননি। এর ফলে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।

এছাড়াও স্কুলের ভেরিফায়েড মেইল অ্যাড্রেসের এক্সেস না থাকায় বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো প্রশাসনিক তথ্য সংরক্ষণ বা আদান-প্রদান করতে পারছেন না। এমনকি এনটিআরসিএর মাধ্যমে পাঁচজন শিক্ষক নিয়োগের আবেদনও আটকে গেছে। পাশাপাশি অনলাইন ভর্তি, আবেদন ও নিশ্চায়ন কার্যক্রমও পাসওয়ার্ড সংকটের কারণে স্থবির হয়ে আছে।

এই অচলাবস্থার কারণে শিক্ষক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধান, বকেয়া বেতন-ভাতা প্রদান এবং শিক্ষার্থীদের প্রাপ্য উপবৃত্তি নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতাই মজুমদার, শিক্ষক প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক মুক্তি বেগম, তৌহিদুল ইসলাম শুভ, রওশন আরা, ওম্মে সালমা, আসমাতুন্নাহা এবং কম্পিউটার অপারেটর তানভিরুল ইসলাম শিমুল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..