সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

বগুড়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বগুড়ার গাবতলীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবীব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার নসিপুর কদমতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবীব গাবতলীর কোলারবাড়ি এলাকার গোলাম কিবরিয়া মিন্টুর ছেলে। এসময় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।

পুলিশের এই কর্মকর্তা জানান, বগুড়া হতে আসা প্রাইভেটকার (যার রেজিষ্ট্রেশন নং-ঢাকা-মেট্রো -গ-২১-৬১০২) এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আহসান হাবীব মারা যান। ঘটনার পর পরই প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি :

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..