সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বগুড়ায় মেয়েকে শ্বা*সরু*দ্ধ করে হ*ত্যার পর মায়ের আ*ত্মহ*ত্যা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বগুড়ার কাহালুতে ৪ বছরের কন্যা শিশু কন্য মুশফিকাকে গামছা দিয়ে মুখ বেঁধে  শ্বাসরুদ্ধ করে হত্যার পর মা জুলেখা খাতুন (২৫) গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডিপুইল গ্রামে।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
জানা যায়, জুলেখার স্বামী আব্দুল মমিন সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, দুপুরে মোবাইল ফোনের স্ত্রীকে না পেয়ে প্রতিবেশী লোকজনকে জানালে তারা বাড়িতে গিয়ে ডাকাডাকির পর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পায়। প্রতিবেশী লোকজন জানালা দিয়ে জুলেখার ঝুলন্ত লাশ দেখতে পায় এবং বিছানায় শিশু কন্যা মুশফিকার মরদেহ দেখতে পায়। পরে তারা থানা পুলিশের খবর দেন।
জুলেখার স্বামী আব্দুল মোমিন জানান, তার স্ত্রীর অতিরিক্ত রাগছিল, সে প্রতিনিয়ত মেয়েকে শাসন করত।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল ) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..