সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন বগুড়ার শিবগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি বগুড়ার শেরপুরের তালতা গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী মামুন মাহমুদকে একটু সময় দিন, আশ্রয়ণ প্রকল্প হবে আধুনিক আবাসিক এলাকা” — উজ্জ্বল ভূমিহীনদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি: চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ড্রোন কারখানার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বগুড়ার শিবগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ

মিন্টু ইসলাম / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, দোপাড়া হিন্দুপাড়ার বাসিন্দা শ্রী দলুচন্দ্র মালি (৩৫), পিতা: শ্রী গোকুল চন্দ্র মালি, তাঁর বাড়ির পাশের একটি স্থানে একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি দেখতে পান। পরে তিনি স্বেচ্ছায় বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দলুচন্দ্র মালির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির উৎস ও প্রকৃত মালিকানা সম্পর্কে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..