সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বদলগাছীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বদলগাছীতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, আজ মঙ্গলবার ৩রা ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী, নওগাঁ ও সভাপতি, উপজেলা খাদ্য  সংগ্রহ ও মনিটরিং কমিটি মাহমুদ হাসান উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোসা. সাবরিন মোস্তারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু সহ প্রমুখ।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১০১৯ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা কেজি দরে ১৮২ মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীন এই ধান ও চাল সংগ্রহ চলবে। এই কার্যক্রম চুক্তি করেছেন উপজেলার ৬ জন মিলার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী, নওগাঁ ও সভাপতি, উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং কমিটি মাহমুদ হাসান জানান, আমরা প্রান্তিক কৃষকদের থেকে সরকারি মূল্য অনুযায়ী ধান, চাল সংগ্রহ করতে চাই যেন কৃষকেরা নায্য মূল্য পায়।

 

মোঃ সারোয়ার হোসেন অপু

বিশেষ প্রতিনিধি,

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..