সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন বগুড়ার শিবগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি বগুড়ার শেরপুরের তালতা গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী মামুন মাহমুদকে একটু সময় দিন, আশ্রয়ণ প্রকল্প হবে আধুনিক আবাসিক এলাকা” — উজ্জ্বল ভূমিহীনদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি: চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ড্রোন কারখানার পরিকল্পনা: প্রতিমন্ত্রী
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান বন্যা পরিস্থিতিতে প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দলীয়ভাবে বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় আড়াই হাজার মেট্রিক টন চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের জনগণের পাশে থেকে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদেরও মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..