সংবাদ শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবীতে ডিসি’র কাছে নথিপত্র জমা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ হেফাজত ইসলামের যেসকল নেতৃবৃন্দের বিরুদ্ধে ২০১৩ ও ২০২১ সালে মামলা দায়ের করা হয়েছে সে সব মামলা প্রত্যাহারের ব্যাপারে জেলা প্রশাসকের নিকট প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়েছেন নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মনির হোসেন কাসেমী বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা তাদের সাথে বার বার যোগাযোগ করেছি। এর প্রেক্ষিতে তারা আমাদে নেতাকর্মীদের বিরুদ্ধে ২০১৩ ও ২০২১ সালে যেসকল মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসকের নিকট কাগজ পত্র জমা দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে জেলা প্রশাসকের নিকট ৩০ ডিসেম্বরের মধ্যে মামলার নথিগুলো জমা দিতে হবে। সেই প্রক্ষিতে আজকে জেলা প্রশাসকের সাথে দেখা করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুবই দ্রুততম সময়ের মধ্যে এর সুরাহা করার। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে এর সুরাহা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

 

সূত্র: খবর নারায়ণগঞ্জ.কম :

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..