সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ভয়ঙ্কর গাছটি আপনার বাসায় আছে কি?

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

গাছটি খুব পরিচিত। অফিস, স্কুল বা বাড়িতে শখ করে লাগানো এই পাতাবাহারটি অনেক ভয়ঙ্কর, তা আমরা ঘুণাক্ষরেও টের পাই না!

এই গাছটির কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি, এমনকি মারাও যেতে পারেন!

বাড়িতে পাতাবাহার জাতীয় গাছ রাখতে ভালোবাসেন অনেকেই।

তবে গাছ রাখার আগে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন গাছটি আমাদের কোনো ক্ষতি করতে সক্ষম কি না। বিশেষ করে বাসায় ছোট শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন।

এই যে গাছটির ছবি দেখছেন, তার পোশাকি নাম হলো Dieffenbachia এবং অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দা বা করিডোরে, এমনকি বাসাবাড়ির বারান্দাতেও দেখা যায়।

সুন্দর এই গাছটি যে আসলে আমাদের ক্ষতি করতে পারে আমরা কেউই জানি না। একজন অভিভাবকের পরামর্শ হচ্ছে এটি, যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনার উচিত হবে এই গাছের ব্যাপারে জেনে নিয়েই এসব গাছ বাসায় রাখা।

কারণ তার ৩ বছর বয়সী শিশু ভুল করে এই গাছের একটি পাতা খেয়ে ফেলে। এতে তার জিহ্বা ফুলে যায় এবং তার মৃত্যু ঘটে। সামান্য অসাবধানে এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে আপনার জীবনেও।

খুব সুন্দর একটি পাতাবাহার। এটাকে বাসায় রাখা তো উচিতই নয়, তার পাশাপাশি বাইরেও এই গাছ দেখলে বাচ্চাদেরকে এর কাছাকাছি যেতে দেবেন না। এর প্রভাব এতই খারাপ, যে এর যে কোনো অংশ খাওয়ার এক মিনিটের মাথায় একটি শিশুর মৃত্যু হতে পারে। প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে ১৫ মিনিটের মাঝে।

এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং এই হাত চোখে গেলে অন্ধত্বের সম্ভাবনা থাকে।

এই গাছ যদি আপনার ঘর বা প্রতিষ্ঠান থেকে সরাতে না চান বা সরানো সম্ভব না হয়, তাহলে এর চারপাশে বেড়া অথবা গ্রিল দিয়ে রাখুন যাতে বাচ্চারা এর পাতার নাগাল না পায়। এতে দুর্ঘটনা না ঘটে।

সূত্রঃ আলোকিত বাংলাদেশ
-খায়রুন নাহার
স্নাতকোত্তর (শেষ বর্ষ)
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়.

Copped.

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..