সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ভূয়া ডিবির অফিসারসহ এক নারী গ্রেপ্তার !

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ। ভূয়া ডিবির অফিসার পরিচয় দানকারী সহ এক নারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কৃপা মহাবালা প্রাথমিক বিদ্যালয় এলাকায় বগুড়া রাজাপুর কুঠুর বাড়ী গ্রামের তোফাজ্জল এর ছেলে আমিনুল ইসলাম এর সঙ্গে মোবাইলে প্রেম সম্পর্ক গড়ে উঠে বগুড়া শহরের সুমি আক্তার এর সঙ্গে। প্রেমের সম্পর্কর কারণে তারা ২ জনে শিবগঞ্জের কুপা মহাবালা এলাকায় আসেন। সুমি আক্তারের পূর্ব পরিচিত এবং পরিকল্পিত ভাবে মহাব্বত নন্দীপুর গ্রামের রবিউল ইসলাম ডপিনকে কৌশলে মোবাইলে ডেকে নেয়। রবিউল ইসলাম ঘটনাস্থলে এসে তার পকেট থেকে একটি ওয়্যারলেছ সেট বের করে ডিবির অফিসার হিসাবে পরিচয় দেন এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে তালবাহানা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। আমিনুল এর চিৎকারে আশেপাশের লোকজন সুটে আসে। থানা পুলিশকে জানালে ভূয়া ডিবির অফিসার রবিউল ইসলাম ও সুমি আক্তারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জমান শাহীন বলেন, ভূয়া ডিবি অফিসার পরিচয় দান কারীর নিকট থেকে ওয়্যারলেছ সেটসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিত ভাবে এভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..