সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নিজেই মাদকাসক্ত!!!

আবু কাউসার মিঠু / ১৯২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ভাইরাল হওয়া এ ছবিতে দেখা যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি বেডরুমে খাটের ওপরে বসে খোলামেলা পোষাকে এক নারীর সঙ্গে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছে।

এ বিষয় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অফিসের অন্য কর্মচারীরাও এ ব্যাপারে কিছু বলতে রাজি হন নি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না।

ভাইরাল হওয়া এসব অসামাজিক দৃশ্য দেখে পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ ছাত্র ও নারী শিক্ষার্থীরা মন্তব্য করে বলেছেন, ‘অদ্ভুত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ’।

এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এখনো আসেনি। আমি বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..