সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

যুবদলের যুগ্ম আহ্বায়ক রিমনকে হত্যার উদ্দেশ্যে হামলা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু হানিফ রিমনকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা ও দেশীয় অস্ত্র দ্বারা আঘাত ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া যায় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে।

গত ১৩ই আগস্ট সন্ধ্যা সাতটায় আড়াই হাজার উপজেলার গোবিন্দপুর গ্রামের মোড়ে আবু হানিফ রিমনের উপর এই হামলার ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাকের ছেলে আবু হানিফ রিমন আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া থানাধীন ইজারাকান্দি এলাকার বাসিন্দা।

অভিযোগ মতে জানা যায় গত ১৩ই আগস্ট বিকাল ৪টায় ইজারাকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অংশগ্রহণ করেন রিমন। অনুষ্ঠান শেষে মাগরিব নামাজের পর সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নিজ বাড়িতে ফেরার সময় পথে আগে থেকেই ওৎ পেতে থাকা ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী রামদা চাপাতি চাইনিজ কুড়াল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবু হানিফ রিমন। তার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করলে হামলা-কারীরা কিছুটা পিছু হটে সেই সুযোগে আহত আবু হানিফ রিমন জীবন বাঁচাতে পাশের মনিরের দোকানে গিয়ে আশ্রয় নেন। এ সময় দূর থেকেই হামলাকারীরা তাকে দেখে নেওয়ার ও প্রাণে মেরে ফেলার হুমকি দিতে দিতে চলে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত রিমনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর পরবর্তীতে সেখান থেকে যাত্রাবাড়ী ডেলটা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এখনো আছেন।
আবু হানিফ রিমনের সাথে কথা বললে তিনি সংবাদমাধ্যমকে জানান, ১৩ তারিখ সন্ধ্যা সাতটার দিকে আগে থেকে ওত পেতে থাকা ৫০-৬০ জনের সন্ত্রাসী বাহিনী তার উপরে হামলা চালায়। প্রাণে মেরে ফেলায় তাদের উদ্দেশ্য ছিল তাদের মধ্যে মনিরের হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করা হয়।
এছাড়া সিদ্দিকুর রহমান চাইনিজ কুড়াল দিয়ে হাতে কোপ দেয় আরিফ রামদা দিয়ে কোপ দেয়। সিদ্দিকুর রহমান কলাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি।
নজরুল ইসলাম আজাদ এর নির্দেশে এই হামলা নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। মোবারক এ সময়, “ওরে মেরে ফেল ওরে মেরে ফেল” বলতে থাকে। সেখানে হামলাকারী হিসেবে সুমন সাওন সজীব সহ আরো অনেককেই হামলাকারী হিসেবে চিনতে পেরেছেন বলে জানান আবু হানিফ রিমন।

এই বিষয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয় যার অনুলিপি আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আড়াইহাজার উপজেলা দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব এর কাছেও দেয়া হয়েছে বলে জানান রিমন।
উক্ত ঘটনা এলাকায় থমথমে ভাব বিরাজ করছে সেই সাথে আবু হানিফ এর পরিবার ও পরিবার অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় আছে বলে তারা জানান। এ বিষয়ে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে রিমন বলেন দলীয় কাজে সকল নির্দেশনা সব সময় মেনে চলেছি। আমি এই হামলার বিচার চাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..