সংবাদ শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের ফুলেল শুভেচ্ছা বিদ্যুৎ বিল বৃদ্ধি সিদ্ধান্তে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে দোয়া ও তবারক বিতরণ রাজনৈতিক অভিভাবক তারেক রহমানকে কন্যার বিয়ের দাওয়াত দিলেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

রাজধানীতে জমকালো আয়োজনে নর্থ সাউথ গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আবু কাওসার মিঠু / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর বনানীতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রথম দিনে শনিবার দুপুরে নর্থ সাউথ গ্রুপের সহযোগী প্রতিণ্ঠান ” দৈনিক এদিন” পত্রিকার কার্যালয়ে ফিতা কেটে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, ডিএমডি মাহাবুব আলম, সিও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান রাজধানীর বনানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ৪ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে শনিবার দুপুরে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু।

এসময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইউসুফ আলী, ডিএমডি মাহাবুব আলম, সিও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহ্ফুজুর রহমানসহ নর্থ সাউথ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গ্রাহকরা।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে গ্রাহক ও কর্মকর্তাদের জন্য রাখা হয়েছিল নানান আয়োজন। ছিল মিষ্টিমুখ, কফি আড্ডা, পিঠা উৎসব এবং অতিথি আপ্যায়নের বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য ছিল গেম জোন, আর বড়দের জন্য আয়োজন করা হয় র‍্যাফেল ড্রয়ের, যেখানে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে। এ উৎসব চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান ও কর্মকর্তারা জানান, মাত্র চার বছরের পথচলায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নানা সংকট সত্ত্বেও আবাসন খাতে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আগত গ্রাহকরা বলেন, আবাসন খাতে অনেক প্রতিষ্ঠিত কোম্পানির চেয়েও নর্থ সাউথ গ্রুপের সেবা মান ভালো। তাদের বিশ্বাস, ভবিষ্যতে নর্থ সাউথ গ্রুপ আরও বড় অবস্থান তৈরি করবে। অনুষ্ঠানে গ্রাহকরা গ্রুপটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
নর্থ সাউথ গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু উৎসব নয়, বরং চার বছরের সাফল্যের স্বীকৃতি এবং আগামীর পথচলার এক নতুন অঙ্গীকার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..