বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের তাঁতীদলের নেতৃবৃন্দ।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে তাঁতীদলের নেতাকর্মীরা বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের সভাপতি মকবুল হোসেন, নারায়ণগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি শাবুদ্দিন এবং নারায়ণগঞ্জ থানা তাঁতীদলের সিনিয়র সাধারণ সম্পাদক হাশেম মোল্লা।
সাক্ষাৎকালে তাঁতীদলের নেতৃবৃন্দ বিএনপির মহাসচিবের সঙ্গে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে তাঁতীদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
আপনার মন্তব্য প্রদান করুন...