সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

রূপগঞ্জের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় সুটার মাসুদ বাহিনীর হুমকি অব্যাহত হোন্ডা মহড়ায় জনমনে আতঙ্ক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ ও মীর শফিকুল ইসলামের উপর হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কর্মসুচী করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা আরো বেপরোয়া উঠেছে। ক্ষিপ্ত হয়ে এলাকায় হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করছে।

এলাকায় প্রকাশ্যে দিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করছেনা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে রূপগঞ্জ প্রেসক্লাবে হামলার আশঙ্কায় ও জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার রাতে বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।
বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার অভিযোগ করে জানান, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকার সাধারন মানুষ। ভয়ে কেউ প্রতিবাদটুকু করার সহাস পায়না। এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ দিয়ে সংবাদ প্রকাশ করায় এবং ক্ষতিপুরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় গত ১৭ নভেম্বর ও ১ ডিসেম্বর দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর দুই দফায় হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনা ঘটায় সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা। এছাড়া ২৯ ডিসেম্বর রাতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপরও হামলা চালায় এ বাহিনীর সদস্যরাই। এসব ঘটনায় রূপগঞ্জ থানায় বিভিন্ন স্থানে ঘটনার পরিপ্রেক্ষিতে ৩টি মামলা ও দুইটি সাধারন ডারেী করা হয়।
পরে হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত ৩ ডিসেম্বর মানববন্ধন-বিক্ষোভ কর্মসুচী করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইল্লা মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা আরো বেপরোয়া উঠে। ক্ষিপ্ত হয়ে এলাকায় হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এলাকায় প্রকাশ্যে দিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করছেনা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জের কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
তবে, মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী হাসান বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..