সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার রূপগঞ্জে চাকরির প্রলোভনে ডাকাতি: ৪ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২ শটগানসহ বিপুল অস্ত্র-সরঞ্জাম আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’-এর দুই সহযোগী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার, ডিবির অভিযান আবু ইউসুফ টিপুর নেতৃত্বে রাজপথে কঠোর অবস্থান, প্রতিষ্ঠাবার্ষিকীতে ভেস্তে গেলো আওয়ামী লীগের কর্মসূচি সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও যুবলীগের সক্রিয় সদস্য গ্রেফতার জনগনের টয়লেট দখল করে কার্যালয় বানালো স্বেচ্ছাসেবক দল
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে চাকরির প্রলোভনে ডাকাতি: ৪ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার ২ শটগানসহ বিপুল অস্ত্র-সরঞ্জাম

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

চাকরির প্রলোভন দেখিয়ে লাইসেন্সকৃত অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের (গানম্যান) টার্গেট করে ডাকাতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েচ মাইক্রো, চারটি মোবাইল ফোন এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, অনলাইনে চীনা প্রতিষ্ঠানে গানম্যান নিয়োগের বিজ্ঞাপন দেখে চারজন আবেদন করেন। পরে বিভিন্ন সময়ে চাকরিতে যোগদানের কথা বলে তাদের ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জ উপজেলার আলমপুরা ভূঁইয়া ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট সড়কের নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে চারটি লাইসেন্সকৃত ১২ বোর শটগান, ২৯ রাউন্ড কার্তুজ, চারটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা লুটে নেওয়া হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি ডাকাতি মামলা এবং ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়। ‘সি’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলামের তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঢাকা মহানগরের ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েচ মাইক্রো এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..