সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ২০২৬ সালের বৃক্ষ মেলার সমাপ্তি, প্রথম নগর কানন নার্সারি আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক  সাখাওয়াত হোসেন খানের জন্মদিন পালন করলেন মহানগর যুবদল নেতা আব্দুর রহমান চাঁদাবাজি-জমি দখলের অভিযোগে ইকবাল হোসেন ও তার বাহিনী, অতিষ্ঠ এলাকাবাসী রিমান্ডে নেয়া হচ্ছে ডনকে, তিন দশক পর উন্মোচিত হবে সালমান শাহ হত্যার জট? রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানাতে গেলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গোল মোহাম্মদ সরদার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা হলেন জুয়েল আরমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ যুবদল নেতাদের হত্যা মামলার আসামি দেলু প্রকাশ্যে, প্রশাসন নির্বিকার!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

লন্ডনে সেজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা : নাসিরুদ্দিন পাটোয়ারী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টা লন্ডনে সেজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন –এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। একই সঙ্গে তিনি দাবি করেন, জাতীয় নির্বাচন হওয়ার আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এনসিপি নতুন সংবিধান প্রণয়নের দাবিতে মাঠে নেমেছে। তিনি উল্লেখ করেন, ‘আমাদের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও আমরা জনগণের জন্যই লড়াই চালিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বাইরে জনগণকে সম্পৃক্ত করেই জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। তার দাবি অনুযায়ী, দেশের ৬০ শতাংশ মানুষ কাঙ্ক্ষিত সংস্কার চায়।

এনসিপির এই নেতা সভায় ঘোষণা দেন, ‘যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে আমি আর জনসম্মুখে আসব না।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..